২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির শহরে অনুপ্রাণিত ভারত

শনিবার রাঁচিতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহরে খেলা বলে স্বাগতিকরা একটু বেশিই উদ্দীপ্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে লড়াই করে হেরে যাওয়া ভারত দ্বিতীয় ওয়ানডেতে ১২৭ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। শনিবার রাঁচিতে তৃতীয় ওয়ানডে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহরে খেলা বলে স্বাগতিকরা একটু বেশিই উদ্দীপ্ত।

দারুণ ছন্দে থাকা ধোনির ৭২ রানের অধিনায়কোচিত ইনিংস দ্বিতীয় ওয়ানডেতে বিশাল জয়ের ভিত গড়ে দিয়েছে ভারতের। তবে শুক্রবার অনুশীলনে বুড়ো আঙুলে ব্যথা পেয়ে দলকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন তিনি।

ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অবশ্য পরে দলকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন “আমি দু শ’ ভাগ সুস্থ।”

নিজের শহরে ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে ধোনি ভীষণ উচ্ছ্বসিতও। এ প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমার জন্য অনেক বড় ব্যপার।”

ইংল্যান্ড দলে কোনো চোটজনিত শঙ্কা নেই। তবে দুর্ভাবনা আছে একটা। প্রথম ম্যাচে ৩২৫ করলেও পরের  ম্যাচে ১৫৮ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হেরেছে তারা। ব্যাটসম্যানদের অধারাবাহিকতা নিয়েই অতিথিরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায়।