ওয়ানডে দলে ফিরলেন ক্লার্ক
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন মাইকেল ক্লার্ক। বিশ্রাম শেষে দলে ফিরলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সোমবার তৃতীয় ও চতুর্থ ওয়ানডের জন্য ঘোষিত ১২ সদস্যের দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং উইকেটরক্ষক ম্যাথু ওয়েডও।
এছাড়া প্রায় তিন বছর পর প্রত্যাবর্তন হয়েছে দুটি ওয়ানডে খেলা অলরাউন্ডার মোইজেস হেনরিকসের।
তৃতীয় ও চতুর্থ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ, বেন কাটিং, কেন উইলিয়ামসন ও ব্র্যাড হ্যাডিন।
চোট নিয়ে শঙ্কা থাকলেও রাখা হয়েছে দুই বাঁহাতি পেসার পেসার মিচেল জনসন ও মিচেল স্টার্ককে।
১৮ ও ২০ জানুয়ারি তৃতীয় ও চতুর্থ ওয়ানডে হবে ব্রিসবেন ও সিডনিতে। ২৩ জানুয়ারি পঞ্চম ও শেষ ওয়ানডের ভেন্যু হোবার্ট।
সিরিজে এখন ১-১ সমতা।
তৃতীয় ও চতুর্থ ওয়ানডের জন্য অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক(অধিনায়ক), জর্জ বেইলি, জাভিয়ের ডোহার্টি, মোইজেস হেনরিকস, ফিলিপ হিউজ, ডেভিড হাসি, মিচেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকে, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
