২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজে সমতায় শ্রীলঙ্কায়

বোলারদের নৈপুণ্য আর লাহিরু থিরিমান্নের অপরাজিত শতকে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

রয়টার্স

রয়টার্স

Published : 13 Jan 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

প্রথমে বোলারদের দারুণ নৈপুণ্য। তারপর লাহিরু থিরিমান্নের অপরাজিত শতক। সব কিছুর যোগফলে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অতি সহজে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

রোববার অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ১২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া।

উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন ৫০ রান করলেও ৪৬.৫ ওভারে মাত্র ১৭০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

লাসিথ মালিঙ্গা তিনটি এবং দুটি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও থিসারা পেরেরা।

জবাবে শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। তবে ইনিংসের তৃতীয় বলে উপুল থারাঙ্গাকে হারালেও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানের সঙ্গে থিরিমান্নের ১৩৭ রানের জুটি সহজ জয়ের পথে এগিয়ে দেয় অতিথিদের।

দিলশান ৫১ রান করে আউট হয়ে গেলেও জয় নিয়েই মাঠ থেকে ফেরেন ম্যাচ সেরা থিরিমান্নে। তার ১৩৪ বলে খেলা অপরাজিত ১০২ রানের ইনিংসে ১২টি চার। ওয়ানডেতে এটাই থিরিমান্নের প্রথম শতক।

তৃতীয় ওয়ানডে হবে ব্রিসবেনে, আগামী শুক্রবার।


সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৬.৫ ওভারে ১৭০ (ফিঞ্চ ৪, হিউজ ৩, বেইলি ২৬, ডেভিড হাসি ২৯, স্টিভেন স্মিথ ৮, ম্যাক্সওয়েল ৮, হ্যাডিন ৫০, কাটিং ২৭, রিচার্ডসন ০, ম্যাকে ৪, ডোহার্টি ৫*; মালিঙ্গা ৩/৩২, ম্যাথিউস ২/২৪, পেরেরা ২/৪০, কুলাসেকারা ১/২৪, অজন্তা ১/৪১)

শ্রীলঙ্কা: ৪০.১ ওভারে ১৭২/২ (থারাঙ্গা ০, দিলশান ৫১, থিরিমান্নে ১০২*, কুশাল পেরেরা ১৪*, কাটিং ১/৪২, ম্যাকে ১/৪৩)


ম্যাচ সেরা: লাহিরু থিরিমান্নে