২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের টিকেট বিক্রি শুরু

 রাজধানীর প্রিমিয়ার ব্যাঙ্কের ২১টি শাখায় ও এয়ারটেলের সব আউটলেটে টিকেট বিক্রি হবে। পাওয়া যাবে অনলাইনেও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার থেকে অনলাইনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের টিকেট বিক্রি শুরু হয়েছে। সোমবার থেকে রাজধানীর প্রিমিয়ার ব্যাঙ্ক ও এয়ারটেল আউটলেটগুলোতেও টিকেট পাওয়া যাবে।

২০ কোটি টাকায় দ্বিতীয় বিপিএলের টিকেট স্বত্ব কিনেছে অ্যাক্টিভ সার্ভিসেস।

অ্যাক্টিভ সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানীতে প্রিমিয়ার ব্যাঙ্কের ২১টি শাখায় ও এয়ারটেলের সব আউটলেটে টিকেট বিক্রি হবে। পাশাপাশি www.activeservice.net ও www.easy.bd.com ওয়েবসাইটেও টিকেট পাওয়া যাবে। এয়ারটেলের আউটলেটে ৩০ শতাংশ, প্রিমিয়ার ব্যাঙ্কে ৩০ শতাংশ, অনলাইনে ১০ শতাংশ ও ম্যাচের ভেন্যুগুলোতে ১০ শতাংশ টিকেট বিক্রি করা হবে।”

এবারের বিপিএলে সর্বনিম্ন টিকেটের দাম ৩৫০ টাকা। তবে এয়ারটেল ব্যবহারকারী ও ছাত্ররা ৩০ শতাংশ কমে ২৪৫ টাকায় এই টিকেট কিনতে পারবেন।