দ্বিতীয় টেস্টে নেই ফিল্যান্ডার
হ্যামস্ট্রিং চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার ভার্নন ফিল্যান্ডার।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা দলের ব্যবস্থাপক মোহাম্মদ মুসাজি জানিয়েছেন এ কথা।
মুসাজি বলেন, “হ্যামস্ট্রিং চোট থেকে সুস্থ হয়ে উঠতে ফিল্যান্ডারের কমপক্ষে সাত থেকে দশ দিন সময় লাগবে। যদিও সে কয়েক দিন ধরে চিকিৎসা নিচ্ছে। তারপরও মনে হয় না দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সে সুস্থ হয়ে উঠতে পারবে।”
“পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এই মূহুর্তে তাকে খেলানোর ঝুঁকি নেয়া ঠিক হবে না,” যোগ করেন তিনি।
চোট নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন ফিল্যান্ডার। ৭ উইকেট নিয়ে স্বাগতিকদের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি।
