২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে জামশেদের তৃতীয় শতক

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2013, 09:39 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে পাকিস্তান।

এক প্রান্তে নাসির জামশেদ ১০৩ ও অন্য প্রান্তে শোয়েব মালিক ৬ রানে ব্যাট করছেন।

সাজঘরে ফিরে গেছেন মিসবাহ-উল-হক (২), ইউনুস খান (১০), আজহার আলী (২) ও মোহাম্মদ হাফিজ (৭৬)।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

প্রথম ম্যাচে সহজেই ৬ উইকেটে জিতে ১-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজে এগিয়ে পাকিস্তান।

ভারত দলে একটি পরিবর্তন। শেষ ৬ ম্যাচে ১৭ রান করা রোহিত শর্মার বদলে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তান দল অপরিবর্তিত।