ওয়ানডেকে বিদায় বললেন শচীন
৫০ ওভারের ফরম্যাটে ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বের সবচেয়ে বেশি রান সংগ্রাহক এই ব্যাটসম্যান
–এক দিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শচীন টেন্ডুলকার।
রোববার সকালে ভারতের ক্রিকেট কন্টোল বোর্ড (বিসিসিআই) অবসর নিয়ে শচীনের বিবৃতি প্রকাশ করে বলে ভারতের টিভি চ্যানেল এনডিটিভি জানিয়েছে।
৫০ ওভারের ফরম্যাটে ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বের সবচেয়ে বেশি রান সংগ্রাহক এই ব্যাটসম্যান।
বিএসসিই প্রধান এন শ্রীনিবাসকে পাঠানো এই বিবৃতিতে শচীন বলেন, “আমি ক্রিকেটের একদিনের ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপজয়ী ভারতীয় দলে থাকার স্বপ্ন পূরণ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি।”
ভবিষ্যতে দলের জন্য শুভ কামনা রেখে তিনি বলেন, “বছরের পর বছর ধরে শর্তহীন সমর্থন ও ভালোবাসা দেয়ায় আমি আমার শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞ।”
