ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে সুযোগ পাননি দুই অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক। আফ্রিদি অবশ্য টি-টোয়েন্টি দলে আছেন।
ওয়ানডে দলে বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর এবং টি-টোয়েন্টি দলে পেসার আসাদ আলী নবাগত।
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত-পাকিস্তান। ৫ বছরেরও বেশি সময় পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটাই প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ।
২৫ ও ২৭ ডিসেম্বর ব্যাঙ্গালোর ও আহমেদাবাদে হবে দুটো টি-টোয়েন্টি। ৩০ ডিসেম্বর এবং ৩ ও ৬ জানুয়ারি ওয়ানডে তিনটি যথাক্রমে চেন্নাই, কলকাতা ও দিল্লিতে।
পাকিস্তানের ওয়ানডে দল: মিসবাহ-উল হক (অধিনায়ক), নাসির জামশেদ, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনুস খান, হারিস সোহেল, কামরান আকমল, সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, উমর গুল, জুলফিকার বাবর, ইমরান ফারহাত, উমর আকমল ও আনওয়ার আলী।
টি-টোয়েন্টি দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), নাসির জামশেদ, কামরান আকমল, উমর আকমল, উমর আমিন, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, সোহেল তানভীর, উমর গুল, আসাদ আলী, জুলফিকার বাবর ও আহমেদ শেহজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১৩৭ঘ.
bdnews24