২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল লিড নেয়ার পথে ইংল্যান্ড

দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে মাত্র ১০ রানের জন্য দ্বি-শতকের দেখা পাননি অ্যালিস্টার কুক। তবু তৃতীয় টেস্টে বিশাল লিড নিতে যাচ্ছে ইংল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের ৩১৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৫০৯ রান। ৪ উইকেট হাতে নিয়ে অতিথিরা ১৯৩ রানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে মাত্র ১০ রানের জন্য দ্বি-শতকের দেখা পাননি অ্যালিস্টার কুক। তবু তৃতীয় টেস্টে বিশাল লিড নিতে যাচ্ছে ইংল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের ৩১৬ রানের জবাবে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৫০৯ রান। ৪ উইকেট হাতে নিয়ে অতিথিরা ১৯৩ রানে এগিয়ে। শুক্রবার ১ উইকেটে ২১৬ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ড কুক ও জোনাথন ট্রটের দৃঢ়তায় মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত নির্বিঘেœ কাটিয়ে দিয়েছে। প্রথম সেশনে ৩২ ওভারে ৮০ রান দিয়ে একটিও উইকেট ফেলতে পারেননি স্বাগতিক বোলাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনের পানি-পানের বিরতির ঠিক আগে ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন প্রজ্ঞান ওঝা। উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দী হয়ে শতক না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন ট্রট। তার ৮৭ রানের ইনিংসে ১০টি চার। কুক-ট্রটের দ্বিতীয় উইকেট জুটির অবদান ১৭৩ রান। ট্রটের চেয়েও অবশ্য অনেক বেশি আক্ষেপে পুড়তে হয়েছে কুককে। ইংল্যান্ড অধিনায়কের দ্বি-শতক মনে হচ্ছিল শুধুই সময়ের ব্যাপার। কিন্তু অদ্ভূত এক রান আউট তাকে থামিয়ে দিয়েছে ১৯০ রানে। কেভিন পিটারসেনের লেগ সাইডে খেলা একটি শট চলে যায় বিরাট কোহলির হাতে। কুক একটু এগিয়ে গিয়েছিলেন। তা দেখে নন-স্ট্রাইক প্রান্তে বল ছুড়ে মারেন কোহলি। ব্যাট না নামিয়ে বল থেকে নিজের শরীর রক্ষার চেষ্টা করা কুকের উইকেট ভেঙ্গে গিয়ে উল্লাসে ভাসিয়ে দেয় ভারতকে। ইংল্যান্ড অধিনায়কের ৩৭৭ বলের ইনিংসে দুটি ছক্কা ও ২৩টি চার। চোট কাটিয়ে ফেরা ইয়ান বেল ৫ রানের বেশি করতে পারেননি। তবে পিটারসেন (৫৪), সমিত প্যাটেল (৩৩), ম্যাট প্রায়র (অপরাজিত ৪০) ও গ্রায়েম সোয়ানের (অপরাজিত ২১) দায়িত্বশীল ব্যাটিং ২০০-র কাছাকাছি লিড এনে দিয়েছে ইংল্যান্ডকে। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৩১৬ (টেন্ডুলকার ৭৬, গম্ভীর ৬০, ধোনি ৫২; পানেসার ৪/৯০, অ্যান্ডারসন ৩/৮৯) ইংল্যান্ড: ৫০৯/৬ (কুক ১৯০, কম্পটন ৫৭, ট্রট ৮৭, পিটারসেন ৫৪, বেল ৫, সমিত ৩৩, প্রায়র ৪০*, সোয়ান ২১*; ওঝা ৩/১৪০, ইশান্ত ১/৭৮, অশ্বিন ১/১৮৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১২ঘ.