২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের জায়গায় হিউজ

রিকি পন্টিংয়ের অবসরের পর ১৪ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য পন্টিংয়ের জায়গায় ফিল হিউজকে নিয়েছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিকি পন্টিংয়ের অবসরের পর ১৪ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য পন্টিংয়ের জায়গায় ফিল হিউজকে নিয়েছে স্বাগতিকরা। প্রায় এক বছর পর দলে ফিরলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ফিল হিউজ। ১৭ টেস্টে ৩৪.৫৮ গড়ে ১,০৭২ রান করা হিউজ আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিলেন। কিন্তু জীবনের দ্বিতীয় টেস্টে জোড়া শতক (২০০৯ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) করে হৈ-চৈ ফেলে দিলেও ধারাবাহিকতার অভাবে দলে জায়গা ধরে রাখতে পারেননি। হিউজ ছাড়া হোবার্ট টেস্টের অস্ট্রেলিয়া দলে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে বিশ্রামে পাওয়া দুই পেসার পিটার সিডল ও বেন হিলফেনহস। অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, এড কাওয়ান, ডেভিড ওয়ার্নার, ফিল হিউজ, মাইক হাসি, ম্যাথু ওয়েড, পিটার সিডল, মিচেল জনসন, মিচেল স্টার্ক, বেন হিলফেনহস ও নাথান লিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/০০৩২ঘ.