২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো টেস্টে সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়ার্ন

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় ৬ বছর আগে। তবে আবার টেস্ট খেলার সুযোগ পেলে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার স্পিন-কিংবদন্তি শেন ওয়ার্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 07:23 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় ৬ বছর আগে। তবে আবার টেস্ট খেলার সুযোগ পেলে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার স্পিন-কিংবদন্তি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ৪৩ বছর বয়সী ওয়ার্ন বলেন, “‘অনেকেই আমাকে বলে, ‘এখনও তো তুমি ভালো বল করো, তাহলে আবার অস্ট্রেলিয়া দলে খেলো না কেন?’ এই প্রশ্নের উত্তরে বলতে চাই, একটি টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য দুই সপ্তাহের মতো সময় পেলে নিঃসন্দেহে আমি ভালো বল করব।” অবশ্য টেস্ট ক্রিকেটের কঠিন পরীক্ষাকেও অস্বীকার করছেন না মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে দ্বিতীয়-সর্বোচ্চ ৭০৮টি উইকেট নেয়া ওয়ার্ন। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন জায়গা। টি- টোয়েন্টি অবশ্য ভিন্ন ব্যাপার। টি-টোয়েন্টিতে আপনাকে শুধু ২৪টা বলই করতে হবে। কখনো বা ৮টি কিংবা ১২টি বল। এটা খেলার ওপরে নির্ভর করে। কিন্তু টেস্ট ম্যাচে আপনাকে অন্তত ৬০ ওভার বল করার মতো প্রস্তুতি নিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/০১২১ঘ.