২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে

সুপার এইটে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের আশঙ্কা। রোববার আর প্রেমাদাসা স্টেডিয়ামে তাই অস্ট্রেলিয়াকে হারাতেই হবে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার এইটে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের আশঙ্কা। রোববার আর প্রেমাদাসা স্টেডিয়ামে তাই অস্ট্রেলিয়াকে হারাতেই হবে তাদের। পাকিস্তানের কাছে লড়াই করে দুই উইকেটে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ রবিন পিটারসন। তবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার হাল ছেড়ে দেননি। তিনি বলেন, “ঐ ম্যাচের ফল অবশ্যই আমাদের জন্য হতাশাজনক। তবে এখনো আমাদের হাতে দুটি ম্যাচ আছে। ঐক্যবদ্ধ হয়ে ভালো খেলতে পারলে আমাদের পক্ষে যে কাউকে হারানো সম্ভব। আগামী দুটো ম্যাচে আমরা তা করে দেখাতে চাই।” অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে দারুণ ফর্মে থাকা শেন ওয়াটসন। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তিনটি জয়েই বড় অবদান এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারের। তিনটিতেই ম্যাচ-সেরার পুরস্কার জয়ী ওয়াটসন ১৬৪ রান করার পাশাপাশি ৮টি উইকেটও নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৫ঘ.