২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেসার নিয়ে চিন্তিত হাফিজ

দুই ম্যাচ জিতে ‘ডি’ গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে উঠলেও পেসারদের পারফরম্যান্স নিয়ে ভীষণ চিন্তিত পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবারের সুপার এইটের প্রথম ম্যাচে পেসারদের জ্বলে উঠার তাগাদা দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই ম্যাচ জিতে ‘ডি’ গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে উঠলেও পেসারদের পারফরম্যান্স নিয়ে ভীষণ চিন্তিত পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবারের সুপার এইটের প্রথম ম্যাচে পেসারদের জ্বলে উঠার তাগাদা দিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতলেও ওমর গুল ৪ ওভারে ৪৩ ও সোহেল তানভীর ৩ ওভারে ২৫ রান দেন। দ্যা এক্সপ্রেস টিব্রিউনকে হাফিজ বলেন, “অধিনায়ক হিসেবে ব্যাপারটি আমার ভাবনায় আছে। তারা যতটা পারেন বিশ্বকাপে ততটা ভালো বল করতে পারছেন না। কলম্বোর পিচ পাল্লেকেলের চেয়ে আলাদা হবে, আশা করছি এখানে তারা ছন্দ ফিরে পাবেন। বিশ্বকাপের দুই নম্বর গ্র“পটিকে ভীষণ শক্ত মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের কাছে। তিনি বলেন, “এটা শক্ত একটা গ্র“প। এই গ্র“পে যে কোনো দল যে কাউকে যে কোনো দিন হারাতে পারে। তাই এটা হবে দারুণ চ্যালেঞ্জ।” “তবে আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আমাদের থামানো কঠিন হবে। এই প্রতিযোগিতার জন্য আমরা নিজেদের সবভাবে প্রস্তুত করেছি। এমন কী প্রয়োজন পড়লে সুপার ওভারের জন্যও আমরা তৈরি,” যোগ করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে নামার আগে সাঈদ আজমলকে নিয়ে চিন্তিত ডি ভিলিয়ার্স। তিনি বলেন, “বিশ্বের খুব বেশি ব্যাটসম্যান আজমলের বল বুঝতে পারে না। আমরা তার অ্যাকশন খুব কাছ থেকে বিশ্লেষণ করেছি। তার বল কাছে থেকে দেখাই খুব গুরুত্বপূর্ণ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৪৯ ঘ.