২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ সময় সকাল দশটায় প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বেলা দুটোয় দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু হবে বৃহস্পতিবার থেকে। অথচ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন বেশ দেরিতেই, বুধবার। প্রথম দিনে দুটো ম্যাচ। বাংলাদেশ সময় সকাল দশটায় প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বেলা দুটোয় দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আটটি দল দুই গ্র“পে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। ‘এ’ গ্র“পে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গী দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্র“পে খেলবে শ্রীলঙ্কা, দুবারের রানার্সআপ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। গ্র“প পর্বের সব ম্যাচ হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৪ ও ৫ অক্টোবরের দুটো সেমিফাইনাল এবং ৭ অক্টোবরের ফাইনালের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। এবারের চার সেমিফাইনালিস্ট ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে। স্বাগতিক হিসেবে সেই আসরে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবে বাংলাদেশের মেয়েরাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৬ঘ.