ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ড ইনিংস শেষে কলম্বোয় বৃষ্টির তাণ্ডবে পরিত্যক্ত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবারের একমাত্র ম্যাচ। কোনো জয় না পেলেও ‘বি’ গ্র“পের দ্বিতীয় দল হিসেবে শ্রেয়তর রান রেটে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
এর আগে আয়ারল্যান্ড ইনিংসের ৫ ওভার শেষে বৃষ্টি নামলে কারণে প্রায় এক ঘন্টা খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য ১ ওভার কমে ১৯ ওভারে নেমে আসে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৯ রান করে আয়ারল্যান্ড।
ব্যাট করতে নেমে ফিদেল এডওয়ার্ডসের করা ইনিংসের প্রথম বলেই অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ডের বিদায়ে আয়ারল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয় নি। টি-টোয়েন্টিতে এ নিয়ে পাঁচবার প্রথম বলেই সাজঘরে ফিরলেন তিনি।
এর পরের সাত ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছালেও তাদের কেউ ত্রিশের ঘরে যেতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সে অর্থে কোনো জুটিও গড়ে উঠেনি।
সর্বোচ্চ ৩৩ রানের জুটি দুটি গড়ে উঠে পল স্টারলিং (১৯) ও এড জয়েস (১৭) এবং নিয়াল ও’ব্রায়েন (২৫) ও গ্যারি উইলসনের (২১)। মধ্যে।
শেষের দিকে ট্রেন্ট জনস্টন (১০ বলে ১৫*) ও নাইজলে জোন্স (১১ বলে ১৪*) আক্রমণাত্মক হয়ে উঠলেও আয়ারল্যান্ডের সংগ্রহ বেশি বড় হয় নি।
২১ রানে ২ উইকেট নিয়ে ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১১ ঘ.
bdnews24