২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়ে রাখা অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়ে রাখা অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। গত আসরের রানার্সআপদের জন্য ওয়েস্ট ইন্ডিজ সাগ্রহে অপেক্ষা করছে জানিয়ে দলের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল বলেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য অনেক বড় একটি ম্যাচ। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।” ওয়েস্ট ইন্ডিজকে খুব ভালো দল হিসেবে বর্ণনা করলেও এখনই শিরোপা নিয়ে ভাবতে রাজি নন গেইল। বরং গ্র“প পর্বের খেলাগুলোর দিকেই তাদের নজর। তিনি বলেন, “আমাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। আমাদের দলে বেশ ভালো কয়েকজন স্পিনার ও পেসার রয়েছে। আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সুপার এইট নিশ্চিত করা। তারপর ধাপে ধাপে এগুনো। খেলা শুরুর আগেই অনেক দূরের ব্যাপার নিয়ে ভাবা যায় না।” অন্যদিকে জর্জ বেইলিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আনায় নির্বাচকদের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তার মতে, বেইলির কারণে অধিক যোগ্যতা সমপন্ন খেলোয়াড়কে বাইরে থাকতে হচ্ছে। ভিক্টোরিয়ার ত্রয়ী গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন হোয়াইট ও ডেভিড হাসির প্রত্যেকেরই দলে থাকা উচিৎ। কিন্তু বেইলির কারণে হাসিকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। চ্যাপেল বলেন, “স্পিন বোলিংয়ের বিপক্ষে অস্ট্রেলিয়াকে ভুগতে হচ্ছে। আর ডেভিড স্পিন বোলিংয়ের বিপক্ষে খুব ভালো একজন ব্যাটসম্যান এবং সহজেই ছক্কা হাঁকাতে পারেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬০৪ ঘ.