২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁহাতি স্পিনারদের নিয়ে টেলরের দলের সতর্কতা

বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনারের ছড়াছড়ি। শুক্রবারের লড়াইয়ে তাই বাঁহাতি স্পিনের জন্য বিশেষ প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনারের ছড়াছড়ি। শুক্রবারের লড়াইয়ে তাই বাঁহাতি স্পিনের জন্য বিশেষ প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। বৃহস্পতিবার পাল্লে¬কেলে আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে নামতে আমরা প্রস্তুত। নিজেদের সেরাটা ঢেলে দিতে পারলে জয় পেতে সমস্যা হবে না।” ২০১০ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতা নিউজিল্যান্ডের ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের অন্যতম কারণ। এবার তাই এ ব্যাপারে বাড়তি সতর্কতার কথা জানিয়ে টেলর বলেন, “শুক্রবার ২০ ওভারের মধ্যে ১২ ওভারই বাঁহাতি স্পিনের বিপক্ষে খেলতে হতে পারে। এ ব্যাপারে তাই বাড়তি প্রস্তুতি নিয়েছি আমরা।” দু দল এর আগে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছে। ২০১০ সালের ফেব্র“য়ারিতে হ্যামিল্টনের সেই ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। ঐ ম্যাচটির প্রসঙ্গ টেনে টেলর বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের একমাত্র টি-টোয়েন্টির স্মৃতি ভীষণ মধুর।” “তবে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক পরিণত। তাছাড়া টি-টোয়েন্টিতে যে কোনো সময় খেলার মোড় ঘুরে যেতে পারে। এখানে গা-ছাড়া মনোভাবের কোনো সুযোগ নেই,” যোগ করেন নিউজিল্যান্ডের অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩১ঘ.