ঢাকা, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) দলের বিপক্ষে বাংলাদেশের সম্মিলিত স্কুল দলের প্রথম দুই দিনের ম্যাচ বৃষ্টির কবলে পড়েছে।
বৃষ্টির কারণে প্রথম খেলা শুরু হয় স্থানীয় সময় বারোটা চল্লিশ মিনিটে। বার বার হানা দেয়া ম্যাচে টস জিতে কেসিএ ব্যাট করতে নেমে ৪৯ ওভার ১ বলে ৩ উইকেটে ১১৩ রান করে।
সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত থাকেন সুবিন। সালমানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান।
সম্মিলিত স্কুল দলের পক্ষে আশিক রনি (১/২০), তৌহিদ (১/১৯) ও কাজী অনীক (১/৩১) একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৪১ ঘ.
bdnews24