২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে

শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। কলম্বোর কোল্টস ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় সকাল দশটায় খেলা শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। কলম্বোর কোল্টস ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় সকাল দশটায় খেলা শুরু হবে। সোমবার কলম্বোর মুরস ক্রিকেট মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত চার মাস ধরে নেয়া প্রস্তুতির শেষ পর্যায়ে এই দুটো ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল। বিশ্বকাপে ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে গ্র“পের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলবে তারা। দুটি খেলাই হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, “গত তিন মাসে ১২টি টি-টোয়েন্টি খেলে ৯টিতেই আমরা জিতেছি। আশা করি বিশ্বকাপেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৫ঘ.