২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো কিছু সম্ভব: মুশফিক

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘ডি’ গ্র“পে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘ডি’ গ্র“পে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। কলম্বোয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, তার দল ‘যে কোনো কিছু’ করতে সক্ষম। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড বিশ্বকাপের মতো বড় আসরে সব সময়ই শক্ত প্রতিপক্ষ। আর ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান আগের তিনটি আসরেই শেষ চারে পৌঁছেছে। দুই দলের মূল্যায়নে বাংলাদেশের অধিনায়ক বলেন, “সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান সত্যিই খুব শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ড সব সময়ই শক্ত প্রতিপক্ষ। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আর একটু ভাগ্যের সহায়তা পেলে যে কোনো কিছুই সম্ভব।” বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ গত চার মাসে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে এবারের প্রস্তুতিকে এগিয়ে রেখেছেন। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে এশিয়া কাপ সাফল্যের পুনরাবৃত্তি চান মুশফিক। তিনি বলেন, “এশিয়া কাপ আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। বিশেষ করে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় এবং পাকিস্তানের বিপক্ষে দুবার তীব্র লড়াই করে হারের পর।” “এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভাগ্যের একটু সহায়তা প্রয়োজন হয়। ফাইনালে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। এবারও যদি ভাগ্যের একটু সহায়তা পাই যেকোনো কিছু ঘটতে পারে,” যোগ করেন তিনি। “এই ফরম্যাটে কেউ ‘ফেভারিট’ নয়। নির্দিষ্ট দিনে তিন ফরম্যাটে ভালো করলে যে কানো দলকে হারানো সম্ভব। তবে, টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ে (শনিবার) ও আয়ারল্যান্ডের (সোমবার) বিপক্ষে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। এই দুই ম্যাচে ভালো করে ধারাবাহিকতা নিয়ে বিশ্বকাপে যেতে চাই,” বলেন মুশফিক। গত মাসে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (্এসএলপিএল) অধিনায়ক মুশফিকসহ বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছেন। বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “আমাদের কয়েকজন খেলোয়াড় গত মাসে এসএলপিএলে খেলেছে এবং ভালো করেছে। আমরা গ্র“প পর্বের ম্যাচগুলো খেলবো পাল্লেকেলেতে। এখানে স্পিনাররা খুব একটা সহায়তা পান না। আমাদের পেস আক্রমণ যথেষ্ট ভারসাম্যপূর্ণ। বোলাররা ভালো করলে আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলার ভালো সম্ভাবনা রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১২৬ ঘ.