২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্ডিং কোচ ছাড়া উন্নতি সম্ভব নয়: সালমা

বাজে ফিল্ডিংয়ের কারণেই আয়ারল্যান্ড সফরের পর ঘরোয়া সিরিজেও জেতা ম্যাচগুলো হাত ছাড়া হয়ে গেছে বলে মনে করে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। পুনরাবৃত্তি এড়াতে বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ চেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজে ফিল্ডিংয়ের কারণেই আয়ারল্যান্ড সফরের পর ঘরোয়া সিরিজেও জেতা ম্যাচগুলো হাত ছাড়া হয়ে গেছে বলে মনে করে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। পুনরাবৃত্তি এড়াতে বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ চেয়েছেন তিনি। মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সালমা বলেন, “দক্ষিণ আফ্রিকার কাছে তিনটি হারের দুটির পেছনেই বাজে ফিল্ডিং। বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছাড়া এ পরিস্থিেিতে ক উত্তরণের কোনো প নেই।” “ক্যাম্পে আমরা যতটা ব্যাটিং ও বোলিং অনুশীলন করি ততটা ফিল্ডিং ততটা করা হয় না। পরের সিরিজগুলোয় এদিকটায় আরো বেশি জোর দিতে হবে,” যোগ করেন তিনি। ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেও সিরিজ হারা এখনো পোড়ায় বাংলাদেশ অধিনায়ককে। টি-টোয়েন্টিতে তার পুনরাবৃত্তি এড়াতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ম্যাচে দলের সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সালমা বলেন, “এখনো টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ রয়েছে আমরাদের সামনে। আমরা খাপার খেলছি না কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে দুয়েকটা ভুলের কারণ শেষ মুহূর্তে ম্যাচ হাতে থেকে বেরিয়ে যাচ্ছে।” “এমনিতে মেয়েরা সবাই ভালো ফিল্ডিং করে কিন্তু ম্যাচ কন্ডিশনে কেন যেন তা হচ্ছে না। অনেক সময় তারা হয়েতো চাপ নিয়ে ফেলেন। আমি শুক্রবারের শেষ ম্যাচে তাদের চাপ না নেয়ার কথা বলেছি,” যোগ করেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল এই খেলোয়াড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৩০ ঘ.