ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে বার্বাডোজকে ৭ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে রাত পৌঁনে দুইটায় খেলবে মুশফিকুর রহিমের দল।
পোর্ট অব স্পেনে বৃষ্টির দাপটে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৮ ওভারে।
ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৬৫ রান করে বার্বাডোজ।
১৪ রানে ২ উইকেট নিয়ে আবুল হাসান রাজু বিসিবি একাদশের সেরা বোলার।
জবাবে ৬ ওভার ৩ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁঁেছ যায় বিসিবি একাদশ।
সর্বোচ্চ রান ১৮ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ১৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১০৩ ঘ.
bdnews24