২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মঙ্গলবার ঢাকা পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মঙ্গলবার ঢাকা পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পরে সকাল নয়টা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় দলটি। বিমান বন্দরে অতিথিদের দলের অধিনায়ক মিগনান দু প্রিজ বলেন, “বাংলাদেশ সফর বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবেলায় আমরা প্রস্তুত।” “টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি মূূল লক্ষ্য হলেও এই সফরকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই রকম। এই সিরিজ বিশ্বকাপে ভালো খেলার জন্য সহায়ক হবে,” যোগ করেন অধিনায়ক। সম্প্রতি শেষ হওয়া আয়ারল্যান্ড সফরে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৪ ম্যাচের ওয়ানডে সিরিজ হারে ০-৩ ব্যবধানে (একটি পরিত্যক্ত হয়)। তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজটি ১-১ এ সমতায় শেষ হয়। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে নিজেদের মাঠে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বলেই মনে করেন দু প্রিজ। তিনি বলেন, “ঘরের মাঠে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে। আয়ারল্যান্ড সফরে খুব ভালো না করলেও এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে স্বাগতিকরা।” “বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি স্পিনাররা। তাদের মোকাবেলা করে স্পিনের বিপক্ষে খেলার অভ্যাস তৈরি হবে,” যোগ করেন তিনি। ওয়ানডে তিনটি হবে ৬, ৭ ও ৯ সেপ্টেম্বর। ১১, ১২ ও ১৪ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি খেলবে দুই দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০৫ ঘ.