২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের টাইটেল স্পন্সর থাকছে না ডিএলএফ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থাকছে না রিয়েল এস্টেট কোম্পানি ডিএলএফ। মার্চ-এপ্রিলে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ডিএলএফ’র পক্ষ থেকে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থাকছে না রিয়েল এস্টেট কোম্পানি ডিএলএফ। মার্চ-এপ্রিলে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ডিএলএফ’র পক্ষ থেকে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। পিটিআইকে ডিএলএফ’র নির্বাহী পরিচালক রাজীব তালওয়ার বলেন, “আমরা আইপিএল থেকে সরে দাঁড়িয়েছি। গত পাঁচ বছর ধরে আইপিএলের স্পন্সর হওয়া ছিলো আমাদের কৌশলগত সিদ্ধান্ত।” “পুরো ভারতে আমাদের কোম্পানিকে প্রথম সারির একটি রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করারই ছিলো আমাদের উদ্দেশ্য। আমাদের বিশ্বাস আমরা আমাদের উদ্দেশ্য পূরণে দারুণভাবে সক্ষম হয়েছি,” যোগ করেন তালওয়ার। জানা গেছে ৫ কোটি ডলারের বিনিময়ে প্রথম পাঁচ বছরের জন্য টাইটেল স্পন্সর হয়েছিলো ডিএলএফ। ২৮ জুলাই ছিলো চুক্তি নবায়ন করার শেষ দিন। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫৬ ঘ.