২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পাকিস্তান সফর করা উচিৎ: আফ্রিদি

ভারত তার দেশে ফিরতী সফরে গেলেই দ্বি-পাক্ষিক ক্রিকেট সম্পর্ক পূর্ণতা পাবে বলে মনে করেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত তার দেশে ফিরতী সফরে গেলেই দ্বি-পাক্ষিক ক্রিকেট সম্পর্ক পূর্ণতা পাবে বলে মনে করেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ডিসেম্বরে ভারত সফরের মধ্য দিয়ে অবশেষে দুই দেশের দ্বি-পাক্ষিক ক্রিকেট সম্পর্ক আবারো শুরু হতে যাচ্ছে। সফরে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে পাকিস্তান। করাচিতে তিনি বলেন, “দুই দেশের ক্রিকেট সর্ম্পক শুরু হচ্ছে, এটা ভালো খবর। এই বছরই পাকিস্তান ভারত সফরে করবে এবং এটি হবে বড় একটি সিরিজ। তবে আমি মনে করি দুই দেশের ক্রিকেট সম্পর্ককে সামনের দিকে নিয়ে যেতে ভারতেরও পাকিস্তান সফর করা উচিৎ।” শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) মাঝপথ থেকেই দেশে ফিরেছেন রুহানা রয়্যালসের হয়ে খেলা আফ্রিদি। “নিরাপত্তা ইস্যুতে অন্য দেশগুলো পাকিস্তান সফরে যেতে রাজি হচ্ছে না। ভারত সফরে এলে অন্য দেশগুলোকে এ ব্যাপারে রাজি করানো সহজ হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩২ ঘ.