২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দলে নবাগত ম্যাক্সওয়েল

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই দলে একটি নতুন মুখ - অফস্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই দলে একটি নতুন মুখ - অফস্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আছেন ৪১ বছর বয়সী বাঁহাতি স্পিনার ব্র্যাড হগও। চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও গত মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগব্যাশ লিগে ভালো খেলার সুবাদে তিনি এখন টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। এই দল সম্পর্কে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক জন ইনভেরারিটি বলেন, “এটি একটি ভারসাম্য পূর্ণ এবং বৈচিত্র্যপূর্ণ দল। অধিনায়ক জর্জ বেইলি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অনেক বিকল্প পাবে।” অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ম্যাথু ওয়েড, ডেভিড হাসি, মাইকেল হাসি, ক্যামেরন হোয়াইট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, গ্লে¬ন ম্যাক্সওয়েল, ব্র্যাড হগ, জাভিয়ের ডোহার্টি, ক্লিন্ট ম্যাকে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও বেল হিলফেনহস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫২ঘ.