২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএলের উদ্বোধনী দিনে নাগেনাহিরা ও বাসনাহিরার জয়

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) উদ্বোধনী দিনে জয় পেয়েছে নাগেনাহিরা নাগাস ও বাসনাহিরা ক্রিকেট ডুন্ডী। নাগেনাহিরা ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৫ রানে রুহানা রয়্যালসকে ও বাসনাহিরা ৩৪ রানে কানডুরাতা ওয়ারিয়র্সকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 07:39 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) উদ্বোধনী দিনে জয় পেয়েছে নাগেনাহিরা নাগাস ও বাসনাহিরা ক্রিকেট ডুন্ডী। নাগেনাহিরা ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৫ রানে রুহানা রয়্যালসকে ও বাসনাহিরা ৩৪ রানে কানডুরাতা ওয়ারিয়র্সকে হারিয়েছে। রোববার উথুরার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে তামিম ইকবালের দল ওয়াইম্বা। দ্বিতীয় ম্যাচে বাসনাহিরার প্রতিপক্ষ উভা নেক্সট। নাগেনাহিরা-রুহানা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৩৪ রান করে রুহানা। সর্বোচ্চ ৩৪ রান আসে লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি ১৮ রান করেন। নাগেনাহিরার পক্ষে অজন্তা মেন্ডিস ও সামিন্দা এরাঙ্গা তিনটি করে উইকেট নেন। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম আফ্রিদি ও দিলরুয়ান পেরেরাকে রান আউট করে সাজঘরে ফেরত পাঠান। অল-রাউন্ডার নারি হোসেনকে এই ম্যাচে খেলানো হয় নি। ব্যাট করতে নেমে নাগেনাহিরা ইনিংসের ১২ ওভার শেষে বৃষ্টি নামে। সে সময় দলটির স্কোর ছিল ২ উইকেটে ৭৭। বৃষ্টির কারণে এরপর আর খেলা সম্ভব না হলে মুশফিকের দল জেতে ৫ রানে। অবশ্য বাংলাদেশ অধিনায়ককে ব্যাট করতে হয়নি। উদারা জয়াসুন্দেরা ২৫ ও ট্রেভিস ব্রিট অপরাজিত ৩৩ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। রাসনাহিরা-কান্দুরাতা একই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১২৯ রান করে বাসনাহিরা। ৩৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক তিলকারতেœ দিলশান। এছাড়া ব্রাড হজ ২৭ রান করেন। ৩১ রানে ৩ উইকেট নিয়ে সোহেল তানভীর কান্দুরাতার সেরা বোলার। জবাবে থিসেরা পেরোর ৩৫ ও অধিনায়ক থিলান সামারাবীরার ২৪ রানের পরও ৭ উইকেটে ৯৫ রানেই থেমে যায় কুন্দারাতার ইনিংস। ২৬ রানে ২ উইকেট নিয়ে দিলশানই বাসনাহিরার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১৩৯ ঘ.