২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের ভারত সফরে নেই ভেট্টরি

নিউজিল্যান্ডের আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। কুঁচকির চোটের কারণে আসন্ন ভারত সফরে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে তারা পাচ্ছে না। মঙ্গলবার এই বাঁহাতি স্পিনারকে বাদ দিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। কুঁচকির চোটের কারণে আসন্ন ভারত সফরে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে তারা পাচ্ছে না। মঙ্গলবার এই বাঁহাতি স্পিনারকে বাদ দিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন কমিটির ব্যবস্থাপক কিম লিটলজন বলেন, “দুর্ভাগ্যজনকভাবে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ড্যানিয়েল ভেট্টরি সুস্থ হয়ে উঠতে পারবে না। তবে তার চোট জিতান প্যাটেলকে দলে ফেরার সুযোগ করে দিয়েছে।” সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে এছাড়া আর একটি পরিবর্তন। ডিন ব্রাউনলির বদলে ফিরেছেন জেমস ফ্র্যাঙ্কলিন। ভারতে দুটো টেস্ট ছাড়াও দুটো টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ২৩ অগাস্ট থেকে হায়দরাবাদে প্রথম এবং ৩১ অগাস্ট থেকে ব্যাঙ্গালোরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টি-টোয়েন্টি দুটো ৮ ও ১১ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের টেস্ট দল: রস টেলর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ড্যানিয়েল ফ্লিন, জেমস ফ্র্যাঙ্কলিন, মার্টিন গাপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, তরুণ নেথুলা, জিতান প্যাটেল, টিম সাউদি, ক্রুগার ভ্যান উইক, নিল ওয়াগনার, বি জে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩৩ঘ.