ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভারত সফরেে ক দেশে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শাহরিয়ার নাফীসকে। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ত্য জানিয়েছেন।
সিরাজ বলেন, “অখেলোয়াড়োচিত আচরণের জন্য টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।”
“এখনো বিস্তারিত কিছু জানি না। দেশে ফেরার পর নাফীসের সঙ্গে কথা বললেই সব কিছু জানা যাবে,” যোগ করেন তিনি।
বর্তমানে ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে খেলছে ‘এ’ দল। প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হেরে গেছে তারা।
কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টসের কাছে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচটিতে আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নাফীস। মাঠে এবং মাঠের বাইরেও ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তার বিরুদ্ধে আরো দুয়েকটি ছোট-খাটো অভিযোগও উঠেছে। সব কিছু মিলিয়েই নাফীসকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ‘এ’ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১১ঘ.
bdnews24