২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ উইকেটে হেরেছে ‘এ’ দল

অনেক চেষ্টা করেছিলেন সোহাগ গাজী। কিন্তু এই অফস্পিনারের লড়াই জয় এনে দিতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলকে। ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস একাদশের কাছে ৫ উইকেটে হেরে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক চেষ্টা করেছিলেন সোহাগ গাজী। কিন্তু এই অফস্পিনারের লড়াই জয় এনে দিতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলকে। ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস একাদশের কাছে ৫ উইকেটে হেরে গেছে তারা। কোল্টসের সামনে মাত্র ১২০ রানের জয়ের লক্ষ্য ছিলো। তবে বৃহস্পতিবার শেষ বিকেলে ১২ রানে ২ উইকেট ফেলে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিলো ‘এ’ দল। দুটো উইকেটই নিয়েছিলেন সোহাগ। শুক্রবার সোহাগ আরো তিন উইকেট তুলে নিলেও কোনাইন আব্বাসের অপরাজিত ৫৪ রান জয় এনে দেয় কোল্টসকে। সোহাগের ৫ উইকেটের পেছনে খরচ ৬৪ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ১৭ ওভার বল করেও কোনো উইকেট পাননি। ৬ অগাস্ট থেকে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে শেষ ম্যাচে খেলবে ‘এ’ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৩ঘ.