২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

আয়কর না দেওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক ইউরোপা গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান শিহাব ট্রেডিংয়ের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়কর না দেওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক ইউরোপা গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান শিহাব ট্রেডিংয়ের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে সংশ্লি¬ষ্ট ব্যাংক হিসাব থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিহাব ট্রেডিংকে টাকা ওঠানো বা স্থানান্তর বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিপিএল থেকে রাজস্ব আদায়ে গঠিত কমিটির প্রধান ও কর পরিদর্শন পরিদফতরের মহাপরিচালক কানন কুমার রায়। তিনি বলেন, “বিপিএল কর্তৃপক্ষ খেলোয়াড়দের টাকা পরিশোধ করে দিলেও সরকারের টাকা দিতে গড়িমসি করছে। বার বার তাগাদা দিয়েও সরকারের প্রাপ্য রাজস্ব তারা দিচ্ছে না। সরকারের রাজস্ব আদায়ের স্বার্থেই আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।” এনবিআর সূত্র জানায়, খেলোয়াড়দের কাছ থেকে কেটে রাখা উৎসে কর, টিম ম্যানেজমেন্ট ও সংশি¬¬ষ্ট খাত থেকে প্রাপ্য আয়কর ও উৎসে কর বাবদ প্রতিষ্ঠানটির কাছে এনবিআরের হিসাবে ২ কোটি ২৫ লাখ টাকা পাওনা। একাধিকবার অনুরোধ করার পরও এ পর্যন্ত কোনো কর পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে ঢাকা গ্ল¬্যাডিয়েটর্স ও শিহাব ট্রেডিংয়ের মালিক শিহাব হোসেন চৌধুরী বলেন, “এনবিআর ব্যাংক হিসাব জব্দের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুুবই তাড়াতাড়ি নিয়ে ফেলেছে।” “আমরা এনবিআরের সঙ্গে আলোচনা করতে চেয়েছি। কিন্তু আমাদের সেই সুযোগ দেয়া হয়নি। আসলে ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। টিকেট বিক্রি থেকে মাত্র ১০ থেকে ১৫ লাখ টাকা এনবিআরের পাওনা আছে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৭ঘ.