ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়েক বছর ধরেই ক্রিকেটারদের মধ্যে আয়ের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে মহেন্দ্র সিং ধোনি। এবারও ভারতের অধিনায়কের উপার্জনই সবচেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক বিখ্যাত ম্যাগাজিন ‘ফোর্বস’-এর বরাত দিয়ে ভারতের টেলিভিশন চ্যানেল ‘এনডিটিভি’ এই তথ্য জানিয়েছে।
ধনী ক্রিকেটারদের তালিকায় সেরা দশের প্রথম পাঁচ জনসহ ছয় জনই ভারতের। বাকি চার জন অস্ট্রেলিয়ার।
জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও পেছনে ফেলে দেয়া ধোনির ২ কোটি ৬৫ লাখ ডলারের মধ্যে ২ কোটি ৩০ লাখই এসেছে বাণিজ্যিক খাত থেকে। ক্রিকেট খেলে পেয়েছেন বাকি ৩৫ লাখ ডলার।
১ কোটি ৮৬ লাখ ডলার আয় করে দ্বিতীয় স্থানে আছেন টেন্ডুলকার। এর মধ্যে ১ কোটি ৬৫ লাখ ডলার এসেছে বিজ্ঞাপন থেকে।
শীর্ষ দশে থাকা বাকি ৮ ক্রিকেটার হলেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি, বীরেন্দর শেবাগ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক, ব্রেট লি, রিকি পন্টিং ও ইউসুফ পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪২ঘ.
bdnews24