২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দিত, তৃপ্ত ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক রোচ

ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ মনে করেন, পরিকল্পনা অনুযায়ী খেলার জন্যই প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাতে পেরেছেন তারা। প্রায় ৯ মাস পর টেস্টে জয় পাওয়ায় সতীর্থ বোলারদের প্রশংসা করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়া রোচ নিজের অর্জনেও তৃপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ মনে করেন, পরিকল্পনা অনুযায়ী খেলার জন্যই প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাতে পেরেছেন তারা। প্রায় ৯ মাস পর টেস্টে জয় পাওয়ায় সতীর্থ বোলারদের প্রশংসা করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়া রোচ নিজের অর্জনেও তৃপ্ত। ম্যাচ শেষে রোচ বলেন, “উইকেটের একপাশে বল করে প্রতিপক্ষের ওপর চাপ তৈরির পরিকল্পনা ছিল আমাদের। প্রথম সেশনে নিউজিল্যান্ড তেমন রান করতে পারেনি। মধ্যাহ্ন বিরতির পর আমরা (উইকেট নেয়ার) সব সুযোগই কাজে লাগিয়েছি। আমাদের দলীয় পরিকল্পনা ছিল চমৎকার আর আজ (রোববার) তা খুব ভালোভাবে কাজে এসেছে।” সকালের সেশনে পরপর দুই ওভারে রস টেলর ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেয়া রোচের মাধ্যমেই নিউজিল্যান্ডের ধ্বংসযজ্ঞের সূচনা। ঐ জোড়া ধাক্কায় নাজেহাল অতিথিরা ৭৩ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে। রোচ বলেন, “এখানকার (অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম) উইকেট একেবারে ফ্ল্যাট। পুরো ম্যাচেই এটি ছিল ব্যাটিং সহায়ক। তবে তার মধ্যেই দুই ইনিংসেই সানি (সুনীল নারায়ণ) দারুণ বল করেছে। যদিও আজকের দিনটি ছিল আমার।” শুধু রোববার নয়, এ বছরটাই খুব ভালো কাটছে রোচের। ২২.৪৭ গড়ে ৩৪ উইকেট নিয়ে এ বছর টেস্টে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আইসিসির টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে দশম স্থানেও উঠে এসেছেন এই ডানহাতি পেসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০০ঘ.