ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারের শহর মুম্বাইয়ে তার নামে উৎসর্গ করা জাদুঘরের কাজ শিগগিরি শেষ হতে যাচ্ছে।
দুই বছর আগে এই জাদুঘর নির্মাণের ঘোষণা দেয়া হয়েছিলো। জাদুঘরের স্থান হিসেবে আন্ধেরির স্পোর্টস কমপ্লেক্স অথবা বরিভালিতে অন্য একটি স্পোর্টস কমপ্লে¬ক্সের কথা চিন্তা করেছে বৃহনমুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি)।
এই জাদুঘরে টেন্ডুলকারের ব্যবহার করা ব্যাট,প্যাড এবং শৈশব থেকে এখন পর্যন্ত তার বেশ কিছু দুর্লভ ছবি রাখা হবে। টেন্ডুলকারের সাক্ষাৎকার, তার সম্পর্কে আপনজনদের ভাবনা এবং তার জীবনের মজার-মজার ঘটনারও উল্লেখ থাকবে সেখানে।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের অজস্র অর্জন এবং রেকর্ডের ধারা বর্ণনা শোনানোর ব্যবস্থাও থাকবে জাদুঘরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৮ঘ.
bdnews24