২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে একই গ্র“পে মুম্বাই, চেন্নাই

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে একই গ্র“পে পড়েছে আইপিএলের বর্তমান রানার্সআপ চেন্নাই সুপার কিংস। প্রতিযোগিতাটি ১৩ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে একই গ্র“পে পড়েছে আইপিএলের বর্তমান রানার্সআপ চেন্নাই সুপার কিংস। প্রতিযোগিতাটি ১৩ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে। ‘বি’ গ্র“পে মুম্বাই ও চেন্নাই ছাড়াও আছে দক্ষিণ আফ্রিকার দল হাইভেল্ট লায়ন্স এবং অস্ট্রেলিয়ার দল সিডনি সিক্সার্স। এছাড়া বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ‘এ’ গ্র“পে আছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন টাইটানস, অস্ট্রেলিয়ার পার্থ স্কোচারস, ভারতের দিলি¬ ডেয়ারডেভিলস ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাছাই পর্বে মোট ছয়টি দল অংশ নেবে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কোনো দল অংশ নেবে। পাকিস্তানের দল শিয়ালকোট স্ট্যালিয়নস বাছাই পর্বে খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১২ ঘ