ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন মহাব্যবস্থাপক হিসেবে অস্ট্রেলিয়ার জিওফ অ্যালারডাইসের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে কাজ করার অভিজ্ঞতায় ঋদ্ধ ৪৫ বছর বয়সী অ্যালারডাইস আইসিসির নতুন প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেবেন।
১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হয়ে ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন অ্যালারডাইস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৬ঘ.
bdnews24