ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মাটিতে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তান ফিরতি সিরিজে ভারতকে আমন্ত্রণ জানাবে এবং তার ভেন্যু হবে ইংল্যান্ড। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উড়িয়ে দিয়েছে গুঞ্জনটা।
পাকিস্তানের দৈনিক ‘দ্য নেশন্স’কে পিসিবির মিডিয়া ম্যানেজার নাদিম সারওয়ার বলেন, “আমি একদম স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ভারতের বিপক্ষে ফিরতি সিরিজের কোনো পরিকল্পনা এখনও পর্যন্ত পিসিবির নেই। তাই এই বিষয় সম্পর্কিত খবরের কোনো সত্যতাও নেই।”
“ফিরতি সিরিজের ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে আমাদের প্রথম পছন্দ পাকিস্তান,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০১০ঘ.
bdnews24