২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ব্যহত

বৃষ্টির কারণে বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে হয় দুই দিনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে হয় দুই দিনে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৮ ওভারে। অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস শেষ হলেও বিসিবি আমন্ত্রিত একাদশের ইনিংসের ১৯ ওভার পর বৃষ্টি নামলে খেলা পরিত্যক্ত হয়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২০ রান করে অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৫০ রান আসে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। এছাড়া আল-আমিন ৪৩ ও অধিনায়ক আনামুল হক ৩৪ রান করেন। জবাবে ১৯ ওভারে ৪ উইকেটে ৭৪ রান করে বিসিবি আমন্ত্রিত একাদশ। অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে ফয়জুর রহমান দুটি এবং দেওয়ান সাব্বির ও আবু জায়েদ একটি করে উইকেট নেন। অগাস্টে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে হিসেবে বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে যুব দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৪০ ঘ.