২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের নতুন কোচ হেনসন

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন মাইক হেনসন। নিউজিল্যান্ডের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই জন রাইটের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন মাইক হেনসন। নিউজিল্যান্ডের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই জন রাইটের স্থলাভিষিক্ত হবেন তিনি। এর আগে কেনিয়া, আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পালন করেন ৩৭ বছর বয়সী এই কোচ। এছাড়া ছয় বছর ওটাগো ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করেন তিনি। জন রাইটের উত্তর সূরী হতে আগ্রহী ছিলেন গ্ল্যামারগনের উপদেষ্টা ম্যাথু মট ও নিউজিল্যান্ডের সহকারী কোচ ট্রেন্ট উডহিলও। চার বছরের মধ্যে নিউজিল্যান্ডের পঞ্চম কোচ হেনসনকে দায়িত্ব নিয়েই ভারত সফরের মতো কঠিন পরীক্ষা দিতে হবে। ২৩ অগাস্ট হায়দারাবাদে শুরু হবে প্রথম টেস্ট। নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক জন বুকাননের সঙ্গে মতপার্থক্যের কারণেই দায়িত্ব নেয়ার ১৬ মাসের মধ্যে সরে দাঁড়িয়েছেন রাইট। নতুন কোচের উচ্ছ্বসিত প্রশংসা করে হেনসন বলেন, “মাইক যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন তাতে আমরা মুগ্ধ। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি একজন সফল কোচ। ২০১০ সালে চ্যাপেল-হ্যাডলি সিরিজে নিউজিল্যান্ডের সহকারী কোচ হিসেবে তিনি কাজ করেছিলেন।” আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ষষ্ঠ, টেস্টে সপ্তম ও ওয়ানডেতে অষ্টম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সর্বশেষ দুই আসরে গ্র“প পর্ব পেরুতে পারেনি নিউজিল্যান্ড। সেই চ্যালেঞ্জও থাকবে হেনসনের। নিজের প্রতিক্রিয়ায় হেনসন বলেন, “নিউজিল্যান্ডের দায়িত্ব নেয়া আমার জন্য বিশেষ কিছু। নিউজিল্যান্ডের ক্রিকেটকে বিশ্বমানে পৌঁছে দিতে যাই এবং এই কঠিন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩২ ঘ.