ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্যাক ক্যালিস ও গ্রায়েম স্মিথকে ফিরিয়ে এনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
২০১০ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন ক্যালিস। তবে এরপরই বাদ পড়ে যান তিনি। অবশ্য গত মার্চে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার।
অন্যদিকে গত ফেব্র“য়ারিতে নিউজিল্যান্ড সফরের পর স্মিথ আর টি-টোয়েন্টিতে সুযোগ পাননি।
শ্রীলঙ্কায় সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৬ঘ.
bdnews24