২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের সহজ জয়

বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংটা তেমন ভালো হয়নি অনূর্ধ্ব-১৯ দলের। তবে বোলিংটা ভালোই হয়েছে। তাই ১০১ রানের বিশাল জয় পেয়েছেন তরুণ ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংটা তেমন ভালো হয়নি অনূর্ধ্ব-১৯ দলের। তবে বোলিংটা ভালোই হয়েছে। তাই ১০১ রানের বিশাল জয় পেয়েছেন তরুণ ক্রিকেটাররা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া ম্যাচটি বৃষ্টির কারণে শেষ হয় বৃহস্পতিবার। টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে অলআউট হওয়ার আগে ২২৭ রান করে অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৩৫ ওভার ৫ বলে ১২৬ রানে শেষ হয়ে যায় বিসিবি আমন্ত্রিত একাদশের ইনিংস। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আনামুল হকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯১ রান। ১০৮ বলের ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কা। এছাড়া লিটন কুমার দাস ২৬ ও ফায়জুর রহমান ২৩ রান করেন। ৩৫ রানে ৩ উইকেট নেন সাব্বির রহমান। জবাবে ইয়াসির আলী ৩৭ ও মাহমুদুল হাসান ৩৪ রান করলেও লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি বিসিবি আমন্ত্রিত একাদশ। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুটি করে উইকেট নেন আল-আমিন ও ফায়েজ। অগাস্টে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলছে অনূর্ধ্ব-১৯ দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫২ঘ.