২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় টেস্ট ড্র, সিরিজ শ্রীলঙ্কার

আসাদ শফিকের দ্বিতীয় শতকের সুবাদে তৃতীয় টেস্টে হার এড়িয়েছে পাকিস্তান। পাল্লেকেলে টেস্ট ড্র হলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসাদ শফিকের দ্বিতীয় শতকের সুবাদে তৃতীয় টেস্টে হার এড়িয়েছে পাকিস্তান। পাল্লেকেলে টেস্ট ড্র হলেও ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ২০০৯ সালের পর এটাই শ্রীলঙ্কার প্রথম সিরিজ জয়। অন্যদিকে গত বছরের জুলাইয়ের পর এই প্রথম টেস্ট সিরিজ হারল পাকিস্তান। ৮ উইকেটে ২৯৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। ভাঙ্গা আঙ্গুল নিয়েও ব্যাট করা আদনান আকমলের (৩৫*) সঙ্গে ৮১ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ের পুজি গড়েন দেন আসাদ। ১৯৫ বলে ৯টি চারের সাহায্যে আসাদ তার দ্বিতীয় শতকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শেষ একটা চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৭১ ওভারে ২৭০ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। দীনেশ চান্দিমাল ৬৫ ও কুমার সাঙ্গাকারা অপরাজিত ৭৪ রানের দুটি পঞ্চাশোর্ধ ইনিংস খেললেও কখনোই জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৬২ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে স্বাগতিকরা। ৫০ রানে ৩ উইকেট নিয়ে সাঈদ আজমল পাকিস্তানের সেরা বোলার। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২২৬ ও ৩৮০/৮ ডি (হাফিজ ৫২, তৌফিক ৪, আজহার ১৩৬, ইউনুস ১৯, মিসবাহ ৫, আসাদ ১০০*, সামি ৩, গুল ০, আজমল ৫, আদনান ৩৫*; হেরাথ ৪/৯৯, ফার্নান্দো ৩/৭৪, কুলাসেকারা ১/৬৫) শ্রীলঙ্কা: ৩৩৭ ও ১৯৫/৪ (পারানাভিতানা ২২, চান্দিমাল ৬৫, সাঙ্গাকারা ৭৪*, জয়াবর্ধনে ১১, সামারাবীরা ১০, ম্যাথিউস ১* আজমল ৩/৫০, জুনায়েদ ১/৪৫) ম্যাচ সেরা: আসাদ শফিক সিরিজ সেরা: কুমার সাঙ্গাকারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪৮ ঘ.