২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারা, জয়াবর্ধনের বিদায়ে পাকিস্তান এগিয়ে

আসাদ শফিকের দৃঢ়তার পর জুনায়েদ খানের ভালো বোলিংয়ে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ২২৬ রানে অলআউট হয়ে যায় অতিথিরা, জবাবে দিন শেষ ওভারে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে হারানো স্বাগতিকদের স্কোর ৪৪/৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসাদ শফিকের দৃঢ়তার পর জুনায়েদ খানের ভালো বোলিংয়ে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ২২৬ রানে অলআউট হয়ে যায় অতিথিরা, জবাবে দিন শেষ ওভারে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে হারানো স্বাগতিকদের স্কোর ৪৪/৩। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটির ৩৫ রানের পরও থিসেরা পেরেরার তোপের মুখে ৫৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এ সময় রানের খাতা খোলার আগেই আজহার আলী ও ইউনুস খানের বিদায় অতিথিদের বেশ অস্বস্তি¡তে ফেলে দেয়। পঞ্চম উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হকের (৪০) সঙ্গে শফিকের ৮৫ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। দলীয় ১৪১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মিসবাহর বিদায় নিলে এরপর প্রায় একাই খেলতে হয়েছে শফিককে। দলীয় ২১৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে শফিক করেন ৭৫ রান। তার ১৫৮ বলের ইনিংসে ১০টি চার। ৬৩ রানে ৪ উইকেট নিয়ে পেরেরা শ্রীলঙ্কার সেরা বোলার। ব্যাট করতে নেমে মোটেও স্বস্তি¡তে নেই স্বাগতিকরা। অষ্টম ওভারে ৪ বলের মধ্যে দীনেশ চান্দিমাল ও কুমার সাঙ্গাকারাকে বিদায় করে জুনায়েদ শুরুতেই অতিথিদের সাফল্য এনে দেন। তৃতীয় উইকেটে থারাঙ্গা পারানাভিতানা ও জয়াবর্ধনের ৩০ রানের জুটি ধাক্কা সামাল দেয়ারই আভাস দিয়েছিল। তবে দিনের শেষ ওভারে মোহাম্মদ সামির বলে জয়াবর্ধনে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিলে সবচেয়ে বড় ধাক্কাটা খায় স্বাগতিকরা। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২২৬ (হাফিজ ২২, তৌফিক ২৯, আজহার ০, ইউনুস ০, মিসবাহ ৪০, শফিক ৭৫, আদনান ২৪, সামি ৯, গুল ৭, আজমল ৬, জুনায়েদ ৩; পেরেরা ৪/৬৩, হেরাথ ৩/৪৮, কুলাসেকারা ২/৪৪, ম্যাথিউস ১/২০) শ্রীলঙ্কা: ৪৪/৩ (পারানাভিতানা ১৩*, চান্দিমাল ৮, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ১১; জুনায়েদ ২/১৫, সামি ২/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১২ ঘ.