২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের সূচী ঘোষিত

৬ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। বৃহস্পতিবার এই সূচী ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৬ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। বৃহস্পতিবার এই সূচী ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শারজায় ২৮ অগাস্ট প্রথম ওয়ানডে ও ৩ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে হবে। ৩১ অগাস্ট দ্বিতীয় ওয়ানডের ভেন্যু আবুধাবি। ওয়ানডে সিরিজ শেষে ৫, ৭ ও ১০ সেপ্টেম্বর ৩টি টি-টোয়েন্টিই হবে দুবাইয়ে। আমিরাতের প্রচণ্ড গরমের কারণে ওয়ানডে তিনটি দুপুরের পরিবর্তে শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যার দিকে। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করেনি। অস্ট্রেলিয়া অবশ্য নিরাপত্তাহীনতার অজুহাতে ১৯৯৮ সালের পর আর পাকিস্তানে যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১২ঘ.