২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের সামনে নড়বড়ে নিউজিল্যান্ড

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো টেস্ট দলের বিপক্ষে চার বছরের বেশি সময় ধরে ওয়ানডে সিরিজ জেতা হয় না ওয়েস্ট ইন্ডিজের। ১৪টি দ্বি-পাক্ষিক সিরিজ হারের পর দেশের মাটিতে নড়বড়ে নিউজিল্যান্ডকে পেয়ে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 07:16 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো টেস্ট দলের বিপক্ষে চার বছরের বেশি সময় ধরে ওয়ানডে সিরিজ জেতা হয় না ওয়েস্ট ইন্ডিজের। ১৪টি দ্বি-পাক্ষিক সিরিজ হারের পর দেশের মাটিতে নড়বড়ে নিউজিল্যান্ডকে পেয়ে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার কিংস্টনে শুরু হচ্ছে দুই দলের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। সময় ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। ২০০৮ সাল থেকে শক্তিশালী টেস্ট দলের বিপক্ষে জয় কেবল একটিতে। এর মধ্যে বাংলাদেশের কাছেও ৪-০ ব্যবধানে হেরেছে তারা। চোট সমস্যা আরো অতিথিদের অস্বস্তি¡ আরো বাড়িয়ে দিয়েছে। নিয়মিত অধিনায়ক রস টেলরের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন ইতিহাসের চতুর্থ কনিষ্টতম অধিনায়ক কেন উইলিয়ামসন। ১০ বছর পর দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বিপদজনক হয়ে উঠতে পারেন ক্রিস গেইল। ২০০৯ সালের জুনের পর এই প্রথম স্যাবিইনা পার্কে খেলতে নামছেন আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তার নমুনা টি-টোয়েন্টি সিরিজে দিয়েছেন গেইল। শুধু তিনি একাই নন কাইরন পোলার্ড, দুই ডোয়াইন স্মিথ আর ব্রাভো, মারলন স্যামুয়েলসদেরও সামলাতে হবে জ্যকব ওরাম, টিম সাউদিদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১০৭ ঘ.