ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলম্বোতে তৃতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। তাই দ্বিতীয় টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে বলা যায়। ৬ উইকেটে ৫৫১ রান তুলে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণার পর দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৭০ রান।
বৃষ্টিতে রোববারের প্রায় অর্ধেকটা পরিত্যক্ত হওয়ায় অনেকেই ধারণা করেছিলো সোমবার শুরুতেই ইনিংস ঘোষণা করবে ৪ উইকেটে ৪৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা অতিথিরা। তবে আরো ৬৩ রান যোগ করার পরই দান ছেড়ে দেয় পাকিস্তান।
৮০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন মিসবাহ।
১৬৪ রানে ৩ উইকেট নেন শ্র্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
জবাবে থারাঙ্গা পারানাভিতানা শূন্য হাতে বিদায় নেয়ার পর ৫৯ রানের জুটি গড়েন তিলকরতেœ দিলশান (৪৬*) ও কুমার সাঙ্গাকারা (২২*)। তারপরই বৃষ্টির হানা এবং তৃতীয় দিনের খেলারও সমাপ্তি।
৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ৫৫১/৬ ডিক্লে. (হাফিজ ১৯৬, তৌফিক ৬৫, আজহার ১৫৭, ইউনুস ৩২, মিসবাহ ৬৬*, আসাদ ২, আদনান ৫, রেহমান ১৮*; হেরাথ ৩/১৬৪, ম্যাথিউস ১/৫৫, রানদিভ ১/১৩১)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৭০/১ (পারানাভিতানা ০, দিলশান ৪৬*, সাঙ্গাকারা ২২*; জুনায়েদ ১/২২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৬ঘ.
bdnews24