২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজে ওয়ার্নের বাজি অস্ট্রেলিয়া

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বদেশকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার স্পিন-কিংবদন্তী শেন ওয়ার্ন। সর্বকালের সেরা লেগস্পিনারের ধারণা, অতি আত্মবিশ্বাসই কাল হয়ে দাঁড়াবে স্বাগতিক ইংল্যান্ডের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বদেশকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার স্পিন-কিংবদন্তী শেন ওয়ার্ন। সর্বকালের সেরা লেগস্পিনারের ধারণা, অতি আত্মবিশ্বাসই কাল হয়ে দাঁড়াবে স্বাগতিক ইংল্যান্ডের জন্য। ঘরের মাঠে সর্বশেষ ছয়টি ওয়ানডে সিরিজেই জয় পাওয়ায় ইংল্যান্ডের অবশ্য আত্মবিশ্বাসী হওয়ারই কথা। ইংল্যান্ডের ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকাকে ওয়ার্ন বলেন, “ইংল্যান্ডের কয়েক জন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মনে করেন অস্ট্রেলিয়ার কোনো ভালো বোলার নেই এবং তাদের দু-একজন ব্যাটসম্যান কম আছে। বর্তমান ফর্ম ও রেকর্ডের কারণে তাদের ধারণা শুক্রবার ইংল্যান্ড সহজেই জিততে পারবে।” “কিন্তু আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারদের তারা অবমূল্যায়ন করছেন। এবং আমি মনে করি আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে অনুষ্ঠেয় অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ার এই দলটি ইংল্যান্ডকে চমকে দেবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১১ঘ.