২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসিআইয়ের প্রতি টনি গ্রেগের আহ্বান

ব্যবসায়িক অংশীদারদের স্বার্থে নয়, বরং ক্রিকেট বিশ্বের স্বার্থে কাজ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও হালের জনপ্রিয় ধারাভাষ্যকার টনি গ্রেগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যবসায়িক অংশীদারদের স্বার্থে নয়, বরং ক্রিকেট বিশ্বের স্বার্থে কাজ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও হালের জনপ্রিয় ধারাভাষ্যকার টনি গ্রেগ। লর্ডসে ‘এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে’ ভাষণে তিনি জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্রিকেটের স্পিরিট বলি দিতে বিসিসিআই দ্বিধা করেনি। তার বিশ্বাস, আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগের সৌজন্যে টি-টোয়েন্টি ক্রিকেটের একচেটিয়া সুফল ভোগ করছে ভারত। তাদের জন্যই টেস্ট ক্রিকেট দিন-দিন জনপ্রিয়তা হারাচ্ছে। গ্রেগ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে ভারত অর্থ ও টি-টোয়েন্টি ক্রিকেটে বুঁদ হয়ে আছে। তারা আন্তর্জাতিক সূচীর চেয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগকে বেশি গুরুত্ব দিচ্ছে।” সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারে রাজি না হওয়ার জন্যও বিসিসিআইয়ের সমালোচনা করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩৫ঘ.