২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোষী সাব্যস্ত হলেন কানেরিয়া

সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের পর এবার পাকিস্তানকে লজ্জায় ডোবালেন দানিশ কানেরিয়া। এসেক্সের সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডকে স্পট ফিক্সিং করতে উৎসাহিত করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের সাবেক এই স্পিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের পর এবার পাকিস্তানকে লজ্জায় ডোবালেন দানিশ কানেরিয়া। এসেক্সের সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডকে স্পট ফিক্সিং করতে উৎসাহিত করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের সাবেক এই স্পিনার। স্পট ফিক্সিংয়ের অপরাধে ফেব্রুয়ারিতে চার মাসের কারাদ- হয় ওয়েস্টফিল্ডের। ওই সময় আদালতে এই পেসার বলেছিলেন সতীর্থ কানেরিয়াই তাকে স্পট ফিক্সিং করার জন্য উৎসাহ দিয়েছিলেন। পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বিরুদ্ধে অভিযোগ আনলে তা অস্বীকার করেন কানেরিয়ার। কিন্তু ইসিবি জানায় কানেরিয়ার দাবি ‘ঢাহা মিথ্যা’ এবং তিনিই যে ওয়েস্টফিল্ডকে প্ররোচিত করেছেন সেই বিষয়েও ‘সন্দেহের কোন অবকাশ নেই’। ২০০৯ সালে এসেক্স ও ডারহামের মধ্যে ৪০ ওভারের একটি ম্যাচের প্রথম ওভারে ১২ রান দেয়ার বিনিময়ে ৬ হাজার পাউন্ড অর্থ নিয়েছিলেন ওয়েস্টফিল্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৭ ঘ.