২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত

ভারী বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারী বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে। লীডসের হেডেংলিতে টানা বৃষ্টির কারণে টসই করা সম্ভব হয় নি। প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ান বেল। রোববার নটিংহামশায়ারের ট্রেন্টব্রিজে একমাত্র টি-টোয়েন্টিতে খেলবে দুই দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০৭ ঘ.